কাপ্তাই যুবলীগ সভাপতি
রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দিন গ্রেপ্তার
রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেয়। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই যুবলীগ নেতা।